পালং থানায় সফল অভিযানে অংশ নিয়েছিলেন খালেদা খানম এবং তাঁর সহযোদ্ধারা৷ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় মুক্তিযোদ্ধাদের কাছে অস্ত্র পৌঁছে দিতেন বীর সাহসী নারী খালেদা খানম৷
শরীয়তপুরের সাহসী নারী খালেদা খানম৷ দেশমাতৃকার মুক্তির জন্য তিনি এতোটাই সক্রিয়ভাবে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কাজ করতেন যে, শরীয়তপুর অঞ্চলে তাঁকে সবাই ‘মুক্তি আপা’ নামেই চিনতো৷
ভারতে গিয়ে বাংলাদেশি তরুণ-তরুণীদের মুক্তিযুদ্ধের জন্য সংগঠিত করেছেন৷ আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবায় সহায়তা করেছেন সাহসী নারী মাজেদা শওকত আলী৷ এখনও গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি৷
শুধুমাত্র স্বাধীনতা যুদ্ধই নয়, আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে মাতৃভূমির স্বাধীনতা ও মুক্তির জন্য সংঘটিত নানা আন্দোলন-সংগ্রামের অন্যতম সাথী মাজেদা শওকত আলী৷
রাজশাহীর গর্ব বীর সাহসী নারী মুক্তিযোদ্ধা সাবিত্রী বিশ্বাস৷ বাবার উৎসাহে মুক্তিযুদ্ধের জন্য কাজ শুরু করেন৷ আগরতলায় অবস্থিত হাসপাতালে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়েছেন উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে৷
মুক্তিযুদ্ধ চলাকালে প্রথমে জিবি হাসপাতাল এবং পরে খেলাঘর হাসপাতালে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়েছেন সাহসী নারী কাজী হেলেন৷ তবে মানব সেবায় একনিষ্ঠভাবে নিয়োজিত থেকেও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তিনি৷
পিতৃহীন, স্বামী-সন্তানহীন অসহায় নারীদের পুনর্বাসনের জন্য কাজ করেন মুক্তিযোদ্ধা ও নারী নেত্রী রাফিয়া আক্তার ডলি৷ দেশের প্রথম সংসদের সদস্য এবং হুইপ এখনও নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন৷
বিদ্যালয় চত্বর থেকে আন্দোলন-সংগ্রামের শুরু নারী নেত্রী রাফিয়া আক্তার ডলির৷ সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত সাংসদ ছিলেন তিনি৷ ভারত পাড়ি দিয়ে প্রবাসী সরকারের নানা কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডলি৷
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরুর পরদিনই পাক সেনারা ধরে নিয়ে যায় সাহসী নারী রওশন জাহান সাথীকে৷ তবে পাক সেনাদের সামনে মাথা নিচু না করে কৌশলে মুক্তি পান তিনি৷
বাংলা একাডেমি প্রাঙ্গণে শুক্রবার অমর একুশে গ্রন্থমেলায় সারিবদ্ধভাবে প্রবেশ করছে বই প্রেমিরা৷
অমর একুশে গ্রন্থমেলার প্রবেশ পথে এক দর্শনার্থীর ব্যাগ পরীক্ষা করছেন নিরাপত্তা কর্মীরা৷
বাংলা একাডেমি প্রাঙ্গণে শুক্রবার অমর একুশে গ্রন্থমেলার প্রবেশ পথে একটি শিশুর মুখে আল্পনা আঁকছে একজন শিল্পী৷
বাংলা একাডেমি প্রাঙ্গণে নজরুল মঞ্চের পেছনে লেখক কুঞ্জে শুক্রবার অমর একুশে গ্রন্থমেলায় লেখকদের আড্ডা৷
অমর একুশে গ্রন্থমেলায় অটোগ্রাফ শিকারীদের কবলে জনপ্রিয় লেখক মুহাম্মদ জাফর ইকবাল৷
অমর একুশে গ্রন্থমেলার একটি স্টলে পাঠকদের অটোগ্রাফ দিচ্ছেন জনপ্রিয় লেখক আনিসুল হক৷
বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলায় পাঠকদের অটোগ্রাফ দিচ্ছেন জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলন৷
শুক্রবার রাতে উপর থেকে তোলা বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার ছবি৷
বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার স্টলে দর্শনার্থীদের ভীড়৷
বাংলা একাডেমি প্রাঙ্গণে ২০০৯ সনের অমর একুশে গ্রন্থমেলায় ডয়চে ভেলে’র স্টলে দর্শনার্থী৷
লাখো শহীদের রক্ত এবং লাখো মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর দেশ গড়ার লক্ষ্য নিয়ে সমাজসেবা ও সাংবাদিকতায় নিজেকে যুক্ত করেন মুক্তিযোদ্ধা রাশিদা আমিন৷ তবে দেশের অবস্থা নিয়ে দুঃখ এখনও রয়ে গেছে তাঁর হৃদয়ে৷
রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন দেশ পেতে একাত্তরের বেশ আগে থেকেই প্রস্তুতি নিতে হয়েছে তৎকালীন পূর্ব-পাকিস্তানের সংগ্রামী নেতা-কর্মীদের৷ এমনই একজন সংগ্রামী নেত্রী বীর মুক্তিযোদ্ধা রাশিদা আমিন৷
বাংলাদেশের নারী মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারে জানা গেছে যুদ্ধের নানা লোমহর্ষক ঘটনা৷