1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

  • ওডার নদীর উপর সুর্যোদয়

    জার্মানিতে শীতের প্রকোপ

    ওডার নদীর উপর সুর্যোদয়

    ওডার নদীর উপর যখন সুর্যোদয় হচ্ছে, তখন নদীতে ভাসছে অসংখ্য বরফ খন্ড৷ জার্মানি-পোল্যান্ড সীমান্ত সংলগ্ন এই নদীর কাছে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে হিমাঙ্কের নীচে বিশ ডিগ্রি সেলসিয়াসে৷

  • খেলাধুলা

    জার্মানিতে শীতের প্রকোপ

    খেলাধুলা

    প্রচণ্ড শীতে তুষারে ঢেকে গেছে প্রান্তর৷ তারই সদ্ব্যবহার করছেন ব্রেমেন’এর এই তরুণী৷ আইস স্কেটিং এর জন্য চমৎকার এক সুযোগ বটে!

  • লাইপসিশে ঘর গরম রাখা

    জার্মানিতে শীতের প্রকোপ

    লাইপসিশে ঘর গরম রাখা

    রাতের বেলা তাপমাত্রা যখন হিমাঙ্কের নীচে ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, তখন লাইপসিশ শহরে বাড়িঘরের চিমনিগুলো থেকে এভাবেই ধোঁয়া উড়তে থাকে৷

  • ঠান্ডায় বাইরে অপেক্ষা

    জার্মানিতে শীতের প্রকোপ

    ঠান্ডায় বাইরে অপেক্ষা

    ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষা করা মোটেই সহজ কাজ নয়৷ তবে জার্মানিতে অনেককেই এই কষ্টটা মেনে নিতে হচ্ছে৷

  • বরফ সরানোর গাড়ি কাজে ব্যস্ত

    জার্মানিতে শীতের প্রকোপ

    বরফ সরানোর গাড়ি কাজে ব্যস্ত

    এই নিষ্ঠুর শীতের মধ্যেও রাস্তা পরিষ্কার রাখার কাজটা খুবই কঠিন৷

  • প্রকাণ্ড এক ফ্রিজ

    জার্মানিতে শীতের প্রকোপ

    প্রকাণ্ড এক ফ্রিজ

    বরফঠান্ডা তাপমাত্রার কারণে হামবুর্গ পোতাশ্রয়ের অংশ বিশেষ জমে গেছে৷ ফলে অনেক জাহাজই সেখানে ঠিকভাবে চলতে পারছে না৷ পোতাশ্রয়ে জাহাজ প্রবেশ করাতে তাই ভাঙতে হচ্ছে বরফ৷

  • জমে গেছে কোলনও

    জার্মানিতে শীতের প্রকোপ

    জমে গেছে কোলনও

    রাইনল্যান্ডের তাপমাত্রা সচরাচর খুব একটা নীচে নামে না৷ কিন্তু এবার কোলনেও তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নীচে ১৫ ডিগ্রি সেলসিয়াস৷

  • গৃহহীন মানুষরা শীতে কাতর

    জার্মানিতে শীতের প্রকোপ

    গৃহহীন মানুষরা শীতে কাতর

    বরফ শীতল তাপমাত্রা গৃহহীনদের জন্য বড় রকমের বিড়ম্বনা বয়ে এনেছে৷ এই তীব্র শীতেও তারা বাধ্য হয়ে থাকছে খোলা জায়গায়৷

  • বরফ ঢাকা গাছপালা

    জার্মানিতে শীতের প্রকোপ

    বরফ ঢাকা গাছপালা

    তাপমাত্রা নীচে নেমেছে সত্যি, কিন্তু তৈরি হয়েছে সুন্দর কিছু দৃশ্যও৷ যেমন বার্লিনে বরফ ঢাকা গাছপালা এনে দিয়েছে নতুন এক রূপ৷

  • তবুও গ্যালারিতে দর্শক

    জার্মানিতে শীতের প্রকোপ

    তবুও গ্যালারিতে দর্শক

    তাপমাত্রা হিমাঙ্কের নীচে ১৫ ডিগ্রি সেলসিয়াস হলে ফুটবল রেফারি খেলা স্থগিত রাখতে পারেন৷ তবে বুন্ডেসলিগা’র কোন ম্যাচ এখনো বাতিল হয়নি৷