১৯৮১ -২০১১ সাল (৩০ বছর) মিশর শাসন করেন সাবেক প্রেসিডেন্ট হোসনে মোবারাক৷ এ বছরের ফেব্রুয়ারি মাসে তাকে ক্ষমতাচ্যুত করে মিশরের আন্দোলনকারীরা৷
এ বছরের ব্যর্থ নেতারা
কর্নেল মুয়াম্মার গাদ্দাফি
১৯৬৯ -২০১১ সাল, ৪২ বছর লিবিয়ার শাসক ছিলেন গাদ্দাফি৷ এ বছর আরব অভ্যুত্থানে তাঁর পতন হয়৷ অক্টোবর মাসের ২০ তারিখে তিনি ধরা পড়েন এবং কয়েক ঘন্টার মধ্যে নিহত হন তিনি৷
এ বছরের ব্যর্থ নেতারা
জিনেল আবেদিন বেন আলি
১৯৮৭-২০০১ সাল (২৪ বছর) ক্ষমতায় ছিলেন টিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলি৷ আরব অভ্যুত্থান বেগবান হয় বেন আলির পতনের মধ্যে দিয়ে৷
এ বছরের ব্যর্থ নেতারা
থান শোয়ে
মিয়ানমারের সামরিক বাহিনী প্রধান থান শোয়ে৷ ১৯৯২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন৷ এ বছরই তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান৷
এ বছরের ব্যর্থ নেতারা
লোরো বাগবো
আইভরি কোস্টের চতুর্থ প্রেসিডেন্ট লোরো বাগবো৷ ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি দেশ শাসন করেন৷ এ বছরের এপ্রিল মাসে তাকে গ্রেপ্তার করা হয়৷
এ বছরের ব্যর্থ নেতারা
সিলভিও ব্যার্লুস্কোনি
ইটালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও ব্যার্লুস্কোনি বিভিন্ন সময় মিলে প্রায় ৯ বছর দেশ শাসন করেন৷ তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন৷ এ বছরের নভেম্বর মাসে তিনি পদত্যাগ করেন৷
এ বছরের ব্যর্থ নেতারা
অভিজিত ভেজ্জাজিভা
থাইল্যান্ডের ২৭তম প্রধানমন্ত্রী হিসেবে অভিজিত ভেজ্জাজিভা ২০০৮ সালে নির্বাচিত হন৷ এ বছর থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে ভেজ্জাজিভা পরাজয় বরণ করেন৷
এ বছরের ব্যর্থ নেতারা
জর্জ পাপান্দ্রেউ
গ্রিসের প্রধানমন্ত্রী পাপান্দ্রেউ ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত গ্রিসের প্রধানমন্ত্রী ছিলেন৷ গ্রিসের অর্থনৈতিক মন্দাকে সামাল দিতে না পারায় এ বছরের নভেম্বর মাসে তিনি পদত্যাগ করেন৷
এ বছরের ব্যর্থ নেতারা
নাওটো কান
২০১০ সালের জুন মাস থেকে ২০১১ সালের আগস্ট মাস পর্যন্ত নাওটো কান জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন৷ এর আগে তিনি জাপানের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন৷