1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সংস্কৃতি বিনোদন

প্রকাশ্যে ধূমপানের অভিযোগ অস্বীকার করলেন অজয়

ভারতের গোয়ায় ধূমপান নিষিদ্ধ এলাকায় ধূমপান করার অভিযোগ বলিউড অভিনেতা অজয় দেবগন অস্বীকার করেছেন৷

এই ঘটনা তো পুরোনো৷ কিন্তু এর দুইদিন পরে ‘এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়া' বা ইএসজি-র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, জনগণকে সতর্ক করে ‘ধূমপান নিষিদ্ধ' লেখা সাইনবোর্ড যেখানে লাগানো আছে, সেই নিষিদ্ধ ঘোষিত এলাকাতেই ধূমপান করতে দেখা গেছে অজয় দেবগনকে৷

ইএসজি'র প্রধান নির্বাহী কর্মকর্তা মনোজ শ্রীবাস্তব পিটিআইকে বলেছেন, ‘ধূমপান নিষিদ্ধ' এলাকাতেই ধূমপান করতে দেখা গেছে অজয়কে৷ এই সম্পর্কিত সাইনবোর্ড জায়গামতোই লাগানো হয়েছে৷ আইন অনুযায়ী সেখানে ধূমপান করা নিষেধ৷ তিনি বলেন, দেবগন অবশ্যই সাইনবোর্ডটি দেখেননি৷ তিনি বলেন, সাইনবোর্ডটি সমাজের পক্ষ থেকেই লাগানো হয়েছে, সেখানে ধূমপান নিষিদ্ধ করার কথা কঠোরভাবে লেখা আছে৷ গোয়ার সরকারি কর্মকর্তাদের নিয়েই গঠিত হয়েছে ইএসজি৷ গোয়াতে প্রতিবছর আইএফএফআই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷

গত মে মাসে দেবগনের ছবি ‘গোলমাল-৩'-এর শুটিং চলাকালে গোয়ার ঐ ধূমপান মুক্ত এলাকায় তাঁকে ধূমপান করতে দেখা গেছে৷ এইজন্যে তাঁকে ১০০ ভারতীয় টাকা জরিমানাও করা হয়েছে৷ অজয় দেবগন ধূমপান করছেন, এইরকম কয়েকটি ছবিও তোলা হয়েছে এবং এই ছবিগুলো পুলিশের কাছে জমা দিয়েছে তামাক বিরোধী এনজিও ‘ন্যাশনাল অর্গানাইজেশন ফর টোব্যাকো ইরাডিকেশন' বা নোট৷ পরে ছবিগুলোর ওপর ভিত্তি করে ‘স্টেট ডিরেক্টোরেট অফ হেল্থ সার্ভিস', স্থানীয় পুলিশের সঙ্গে একটি অভিযোগ দাখিল করে৷

তামাক বিরোধী কর্মকাণ্ড লঙ্ঘন করার জন্যে ৪১ বছর বয়সি এই অভিনেতা জরিমানা দেবার পরে মুম্বইয়ে সাংবাদিকদের বলেছেন, তাঁর ধূমপানের বদঅভ্যাস আছে এবং তিনি এটি থেকে বের হয়ে আসতে চান৷ তবে একই সঙ্গে তিনি গোয়ার ঘটনা সম্পর্কে কিছু জিজ্ঞাসা না করার জন্যে অনুরোধ করেন এবং বলেন, ‘‘আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই না৷ তবে শুধু বলতে চাই, আমি যেখানে ধূমপান করেছি, সেখানে ধূমপানের অনুমতি ছিল৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন