1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

চলতি ঘটনা

কাশ্মীরের বর্তমান সঙ্কট নিরসনে ভারতের প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বর্তমান অশান্ত পরিস্থিতি কীভাবে কাটিয়ে ওঠা যায়, তা নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর সভাপতিত্বে বসে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক৷

কাশ্মীর পরিস্থিতি নিয়ে চিন্তিত ভারতের প্রধানমন্ত্রী

তাতে প্রধান আলোচ্য বিষয় কাশ্মীরের জন্য নতুন রাজনৈতিক প্যাকেজ৷ কাশ্মীরের চলতি উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলার নতুন রোডম্যাপ নিয়ে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকের আগে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর একপ্রস্থ মত বিনিময় হয়৷ রাজ্যের বর্তমান অস্থির পরিস্থিতি তুলে ধরেন ওমর আবদুল্লাহ৷ তাতে নতুন রাজনৈতিক প্যাকেজের কথা ওঠে৷ ওমর আবদুল্লাহর মতে, রাজ্যে স্থিতাবস্থা বজায় রাখাটা কোন বিকল্প হতে পারেনা৷ এর প্রেক্ষিতে সেনা বাহিনীর বহু বিতর্কিত বিশেষ ক্ষমতা আইন সংশোধন করে এতে কিছু মানবিক সংস্থান অন্তর্ভুক্ত করার প্রসঙ্গ ওঠে৷ এতে সায় দেন স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদাম্বরম৷ কিন্তু আপত্তি তোলেন প্রতিরক্ষামন্ত্রী এ.কে অ্যান্টনি৷ উল্লেখ্য, এই আইনে সেনাবাহিনীর ক্ষমতা অসীম৷ এই আইনের প্রয়োগ নিয়ে আদালতে সেনাকর্তাদের অভিযুক্ত করা যাবেনা৷ প্রধানমন্ত্রী জম্মু-কাশ্মীরের জন্য একজন বিশেষ দূত নিয়োগের সম্ভাবনার কথা বলেন৷

বলা হচ্ছে, কাশ্মীর উপত্যকার কোনো কোনো এলাকা, অর্থাৎ প্রথমে ৩/৪টি জেলা থেকে সেনাবাহিনীর এই আইন শিথিল করা হবে, পরে ধাপে ধাপে তা সম্প্রসারিত করা হবে৷ প্রধান বিরোধী দল বিজেপি অবশ্য এই আইন শিথিল করার পক্ষপাতী নয়৷ গত সোমবার সেকথা তারা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীকে৷

এদিকে আন্দোলন জোরদার করার হুমকি দেয়ার অভিযোগে আজ গ্রেপ্তার করা হয় কট্টরপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা আলি শাহ গিলানিকে৷ গিলানির ভাষায়, সরকার তাঁর পাঁচ দফা দাবি না মানলে কাশ্মীরে এমন পরিস্থিতির সৃষ্টি হবে,যার জন্য সরকারকে পরে আফসোস করতে হবে৷ তাঁর পাঁচ-দফা দাবির মধ্যে আছে, কাশ্মীর যে এক আন্তর্জাতিক বিরোধের বিষয়, সেটা সরকারকে মেনে নিতে হবে৷ সরাতে হবে সেনাবাহিনী – ধরপাকড় ও গুলিচালনা বন্ধ করতে হবে, মুক্তি দিতে হবে রাজনৈতিক বন্দিদের৷ অন্যদিকে, কাশ্মীর উপত্যকায় আজও কারফিউ অব্যাহত থাকে৷ দোকান বাজার বন্ধ থাকে৷ যানবাহন অনেক জায়গায় চলাচল করেনি৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন

৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷