1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

চলতি ঘটনা

ইরানি প্রেসিডেন্টের সমালোচনা করলেন ফিডেল কাস্ট্রো

কিউবার বিপ্লবী নেতা ফিডেল কাস্ট্রো দীর্ঘদিন ধরে কোন কথা বলছিলেন না৷ শারিরীক অসুস্থতার কারণে তিনি ছিলেন লোকচক্ষুর অন্তরালে৷ এইতো কিছুদিন আগে তিনি আবার দেখা দেন, কথা বলেন সাধারণ মানুষ, এমন কি সাংবাদিকদের সঙ্গেও৷

ফিডেল কাস্ট্রো

ফিডেল কাস্ট্রো এবার কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক সংবাদপত্র ‘দ্য আটলান্টিক ম্যাগাজিন' এর সঙ্গে৷ সেখানে দেয়া সাক্ষাৎকারে তিনি সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের সাম্প্রতিক কথাবার্তার৷ বলেছেন, ইরান এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কের যে অধঃপতন হচ্ছে, তার ফল ডেকে আনতে পারে পারমাণবিক যুদ্ধের৷

দীর্ঘদিন ধরে কাস্ট্রো ছিলেন কিউবার রাষ্ট্রীয় ক্ষমতায়৷ কিন্তু ২০০৬ সালে বয়সের ওজনে নুজ্বে পড়া এই রাষ্ট্রনায়ক অসুস্থ হয়ে পড়েন৷ ২০০৮ সালে তিনি তাঁর ক্ষমতা হস্তান্তর করেন তাঁরই ছোট ভাই রাউল কাস্ট্রোর কাছে৷ এরপর থেকে তাঁর দেখা মিলতো কদাচিৎ৷ মার্কিন ঐ পত্রিকাটি বলছে, শারিরীকভাবে কাস্ট্রো কিছুটা অসুস্থ দেখালেও তাঁর মন কিন্তু এখনো সজিব, সেটাই বোধ করছেন তাঁরা৷

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ

ইরানি প্রেসিডেন্টের কথাবার্তা বিশেষ পছন্দ নয় ফিডেল কাস্ট্রোর৷ আহমেদিনেজাদ সাম্প্রতিক যে সকল কথা বলছেন, এমন কি হলোকাস্ট সম্পর্কেও, তাতে শান্তি নয়, বরং অশান্তিই আসতে পারে বলেই মন্তব্য এই বর্ষীয়ান নেতার৷ তবে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভূমিকা, তাঁর কথায় আগ্রাসনের কারণে ইরান যে আতঙ্কিত- তা তিনি খুব বুঝতে পারেন৷ কিন্তু ইরানের প্রতি নিষেধাজ্ঞা বা অবরোধ আরোপ এবং হুমকি-ধামকি দিয়ে যে ইরানকে পরমাণু অস্ত্র উৎপাদনে পিছু হটাতে পারবে বলে তিনি বিশ্বাস করেন না৷ তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে যুক্তরাষ্ট্র যদি এর সহযোগী ইসরাইলকে সঙ্গে নিয়ে তেহরানের বিরুদ্ধে আরও অবরোধ আরোপের চেষ্টা করে তাহলে পরমাণু যুদ্ধ অবশ্যম্ভাবী৷ সব মিলিয়ে দুই পক্ষের ভূমিকা কার্যতঃ বিশ্বকে পরমাণু হুমকির মুখেই ফেলেছে বলেই মনে করেন কিউবান নেতা৷

নিজের দেশের আর্থিক ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেছেন, এখন প্রয়োজন সংস্কার৷ ৫০ বছর আগে অর্থনীতির জন্য তাঁর গ্রহণ করা কিউবান মডেল এখন আর কাজ করবে না৷ বলে রাখা ভালো, দেশের আর্থিক খাতের সংস্কার নিয়ে বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ট্রো এবং সাবেক প্রেসিডেন্ট ফিডেল কাস্ট্রোর মধ্যে মতবিরোধের কথা শোনা যাচ্ছে কয়েকদিন ধরে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন

৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷